1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

 

ইমরান মোল্লা।।খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেছে তার স্বজনরা।ধর্ষিত শিশুটি স্থানীয় একটি কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।শিশুটি তার নানা বাড়ি থেকে লেখাপড়া করতো।জানা যায়,বুধবার (৮ মে) বিকালে শিশুটির নানাবাড়ির পার্শ্ববর্তী ৪৫ বছর বয়সী হারুন মিনা শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে।পরে শিশুটি বাড়িতে এসে তার নানা-নানিকে বিষয়টি জানালে তারা দিঘলিয়া থানায় গিয়ে হারুন মিনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির আত্মীয়-স্বজন থানায় এসে হারুন মিনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শিশুটিকে দেখানো হয়েছে। তবে প্রাথমিকভাবে কর্তব্যরত চিকিৎসকের ভাষ্যমতে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি।তিনি আরো বলেন,যেহেতু শিশুটির স্বজনেরা ধর্ষণের অভিযোগ করেছেন,সেহেতু শিশুটিকে আমরা মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিসে পাঠাচ্ছি।থানায় মামলা দায়েরের প্রস্তুতি এবং হারুন মিনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park