1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর সংবাদ গুজব

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

অনলাইন ডেস্ক।।জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব উঠেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ও টিকটকজুড়ে তিনি মারা গেছেন বলে একাধিক পোস্ট দেখা গেছে। ছড়িয়ে পড়া এসব তথ্য গুজব বলে নিশ্চিত হওয়া গেছে।জানা গেছে, এই অভিনেতা বেঁচে আছেন।তবে তার শারীরিক অবস্থা ভালো না। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।অবশ্য গত কয়েকদিনের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন হারুন কিসিঞ্জার। বিষয়টি নিশ্চিত করেছেন কৌতুক অভিনেতা চিকন আলী।তিনি বলেন, ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের থেকে অনেক সুস্থ। কোনো ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। তার পরিবারের সঙ্গে সবসময় কথা হচ্ছে।হারুন কিসিঞ্জার অনেকদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন।অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। আশা করা যায়, দুই-একদিন মধ্যে তিনি বাসায় চলে যেতে পারবেন।ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও তার বলা হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মনে উজ্জ্বল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park