1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, তার বড় ভাই মোল্লা বাবুল ও ভাগ্নে নাজমুল হোসেন হীরার বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে আদালতে মামলা করেছেন এক নারী।রবিবার (২৩ জুন) কিশোরগঞ্জ সদর আদালত নং-১ এ মামলাটি দায়ের করেন ঐ নারী।পরে, ঐ আদালতের আমলগ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আশিকুর রহমান কিশোরগঞ্জ মডেল থানার পুলিশকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার বাদি পক্ষের আইনজীবী জসিম উদিন।মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ মার্চ জেলা ছাত্রলীগ সভাপতির ভাগ্নে ভুক্তভুগী ঐ নারীর এক বান্ধরীর বাসায় তার সাথে বিয়ের প্রলোভনে শারীরীর সম্পর্ক করে।এসময় তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে।পরবর্তীতে, এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত তিনজন কয়েকলক্ষ টাকা, মোটরসাইকেল ও দামি মোবাইল ফোন আদায় করে ঐ নারীর কাছ থেকে।ইদানিং এ নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মামলা করেন ভুক্তভূগী নারী।এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, এ ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই। একটি মহল রাজনৈতিক প্রতিহিংসায় আমার এবং আমার বড় ভাইয়ের বিরুদ্ধে এসব অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আমি যতটুকু যানি আমার ভাগ্নে ঐ নারীকে বিয়ে করেছিলো।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আদালতের নির্দেশের কপি এখনো হাতে পাইনি। কপি পেলে নির্দেশ অনুযায়ী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park