1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩ চরকুমারিয়া ইউনিয়নে প্রবীণ ও মুরব্বিদের ভালোবাসায় সিক্ত আবুল কালাম মোল্লা খুলনা সদর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদের মায়ের ইন্তেকাল, মহানগর তাঁতী দলের শোক মাগুরায় সোহাগ পরিবহনে হামলা, সুপারভাইজারসহ আহত ৪ খুলনা রায়েলমহলে ৩ শতক জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা—বিবাদীকে জমিতে প্রবেশে বারন খুলনায় এআই ও আধুনিক ডিজিটাল সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শরীয়তপুরে আবাসিক হোটেল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার খুলনা ​ডুমুরিয়ায় বিশিষ্ট কবি ও গবেষক লায়ন শেখ মনিরুজ্জামানকে সম্মানসূচক ‘লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন’ প্রদান খুলনা বটিয়াঘাটা যুবদল নেতা বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, উপজেলা বিএনপির নিন্দা

চরকুমারিয়া ইউনিয়নে প্রবীণ ও মুরব্বিদের ভালোবাসায় সিক্ত আবুল কালাম মোল্লা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রবীণ ও মুরুব্বিদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম মোল্লা। গণসংযোগ ও মতবিনিময়কালে মুরুব্বিদের উষ্ণ অভ্যর্থনা আন্তরিক ভালোবাসা ও প্রার্থনায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও প্রবীণদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মুরুব্বিরা তাঁকে কাছে পেয়ে বুকে টেনে নেন এবং তাঁর জন্য দোয়া করেন। মুরুব্বিদের মুখের হাসি, চোখের মায়ামাখা দৃষ্টি ও ভালোবাসায় চরকুমারিয়া ইউনিয়নজুড়ে এক উৎসবমুখর এবং সুহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।প্রবীণদের এই ভালোবাসা ও দোয়া পেয়ে আবেগপ্লুত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম মোল্লা বলেন, আজ মুরুব্বিদের এত ভালোবাসা পেয়ে আমার মন আনন্দে ভরে গেছে। তাঁদের মুখের হাসি, চোখের মায়া আর আমাকে দেখে তাঁদের যে উল্লাস ও আনন্দ—তা সরাসরি আমার হৃদয় ছুঁয়ে গেছে। এই ভালোবাসা ও দোয়াই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। চরকুমারিয়া ইউনিয়নের মুরুব্বিরা আমাকে সন্তানতুল্য স্নেহে গ্রহণ করেছেন, এর চেয়ে বড় সম্মান একজন প্রার্থীর জন্য আর কিছু হতে পারে না।তিনি আরও ব্যক্ত করেন যে, মুরুব্বিদের নির্দেশনা ও পরামর্শকে সঙ্গে নিয়ে চরকুমারিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও শান্তিময় ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। প্রবীণদের শ্রদ্ধা ও তরুণদের ভালোবাসাকে পাথেয় করে তিনি চরকুমারিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চান।স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ আবুল কালাম মোল্লা সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। বিশেষ করে প্রবীণ ও বয়োজ্যেষ্ঠদের প্রতি তাঁর শ্রদ্ধা ও আন্তরিকতা সাধারণ মানুষের মনে আলাদা এক আস্থা তৈরি করেছে।গণসংযোগকালে ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সর্বস্তরের সাধারণ জনগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন, এবং চরকুমারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park