শ্রীমঙ্গল থেকে মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আজ বুধবার বিকেলে (২০নভেম্বর) রেলওয়ে স্টেশন এলাকায় শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মহাসমাবেশে কৃষকদলের উপজেলার আহ্বায়ক সৈয়দ মুস্তাকিম আলীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ সালাউদ্দিন ও কৃষকদল নেতা আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান।এছাড়া ও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, কৃষক দল মৌলভীবাজার জেলা আহ্বায়ক মো.শামিম আহমদ,সদস্য সচীব মোনাহিম কবির,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করীম ইমানী, শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ হাজী,শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী,শ্রীমঙ্গল কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুজিবুর রহমানতপন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, রাজনগর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল আতিক, কুলাউড়া কৃষক দলের সভাপতি সোয়েব আহমদ,কমলগঞ্জ কৃষক দলের আহ্বায়ক মবশ্বির আলী, সদস্য সচীব আব্দুল আহাদ, মৌলভীবাজার সদর উপজেলা কৃষক দলের সভাপতি কাওসার আহমেদ, মৌলভীবাজার জিয়া মঞ্চের সভাপতি ইলিয়াস করিম শাহিন, শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচীব মোহাম্মদ তাজু মিয়া, বক্তব্য রাখেন।মহাসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার কৃষক শ্রমিক জনতা সভায় উপস্থিত হন।