নিজস্ব প্রতিবেদক।।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ)।মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ মন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।সাক্ষাৎ শেষে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তুলে দেন।সৌজন্য সাক্ষাৎ ও সার্টিফিকেট প্রদানকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক কর্মকাণ্ডেও আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।