একদিনের ব্যবধানে খুলনাসহ দেশব্যাপী গ্যাসের দামে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাজার ঘুড়ে দেখা যায় গতকাল ৩০ মার্চ ১২ কেজি যে সিলিন্ডার খুচরা ব্যবসায়ীরা ১৫০০ থেকে ১৫৫০ টাকায় বিক্রি করতো সেই সিলিন্ডার এখোন বিক্রি করছে ১৯০০ থেকে ২০০০ টাকায়।অভিযোগ উঠেছে, আগের দামে কেনা মজুদ গ্যাসও নতুন উচ্চমূল্যে বিক্রি করছে এসকল অসাধু দোকানদাররা।এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন এবং বাজারে সৃষ্টি হয়েছে অসন্তোষ।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।ব্যবসায়ীদের কাছে মূল্য বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তারা বলেন আমরা বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করছি।আগের দামে কেনা মজুদ গ্যাসও কেনো অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন জানতে চাইলে তার কোন সদুত্তর দিতে পারেননি।এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (খুলনা) নাজমুস সাকিব বলেন, বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে,আমরা বাজার মনিটরিং করছি, শীঘ্রই অসাধু এ সকল কর্মকর্তার বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।