নিজস্ব প্রতিবেদক।। সৌদি আরবের আসফান গ্রামের মরুভূমির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) সৌদি আরবে অবস্থানরত সকল মুসলিম নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আজ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা সেহরি খেয়ে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালন করবেন।সৌদি আরবের আসফান গ্রামের মরুভূমি থেকে খালি চোখে চাঁদের দেখা পাওয়ার খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরই দেশটির সুপ্রিম কোর্ট সাক্ষ্য গ্রহণ করে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা প্রদান করে। পবিত্র এই মাসের আগমন উপলক্ষে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে বিশেষ তারাবিহ নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে।সৌদি আরবে বসবাসরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশিও আজ রাতে সেহরি খেয়ে রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন। মরুভূমির আকাশে উদিত এই এক ফালি চাঁদ বয়ে এনেছে শান্তি ও সংযমের বার্তা। দেশটির বড় বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগুলোতেও বইছে উৎসবের আমেজ। প্রথম রোজা উপলক্ষে আগামীকাল সৌদি আরবের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সময়সূচি কমিয়ে আনা হয়েছে।বিশ্বের কোটি কোটি মুসলিম এখন আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার অপেক্ষায় ক্ষণগণনা করছেন। পবিত্র এই রমজান মাস সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও রহমত বয়ে আনুক—এটিই এখন সবার প্রার্থনা।