নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ একটি সাংবাদিক সংগঠন “আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হলেন মোঃ রাসেল মীর।
সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্যতম কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং বাংলাদেশের সাংবাদিকতার পেশাগত উন্নতি সাধন, সাংবাদিকদের সামগ্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় গঠিত হয় “আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় ৫১ স্বামীবাগ সংস্থার প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন এবং মহাসচিব মোহাম্মদ মনির হোসেন কাজী, অতিরিক্ত মহাসচিব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো: রাসেল মীর বলেন-আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা সাংবাদিক সমাজের ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার লড়াইয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে,আমার ওপর অর্পিত এ দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো ইনশাআল্লাহ এবং সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার সকল নেতৃবৃন্দ আমার পাশে থাকবেন আমি আশা করি।তিনি আরও বলেন-“আমাকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য পদে দায়িত্ব প্রদান করায় আমি আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন,মহাসচিব মোহাম্মদ মনির হোসেন কাজী এবং অতিরিক্ত মহাসচিব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই একই সঙ্গে সকল সাংবাদিক সহকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।