শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ২ লাখ ৪০ হাজার টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার উত্তর সেওতা এলাকার নতুন বাসস্ট্যান্ডের পূর্বে নাঈম এর মুদি দোকানের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কের উপর হইতে তাকে গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ী হলেন,পাবনা জেলার সাথিয়া উপজেলার গৌরিগ্রাম এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. আলাউদ্দিন (২২), তিনি বর্তমানে ঢাকা জেলা সাভার উপজেলার যাদুরচর (হেমায়েতপুর) এলাকার মো. সৈয়দ মুরাদ আলী এর বাড়ীর ভাড়াটিয়া।ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে ২৪ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ২৪ গ্রাম হেরোইনের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা। মো. আলাউদ্দিন পেশাদার মাদক ব্যাবসায়ী চক্রের সক্রিয় সদস্য।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ লাখ ৪০ হাজার টাকার হেরোইনসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়ছে । আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।