আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধি।। সাবেক স্বামী আসিফের নির্যাতনে গৃহবধূ ফারিহা নামে এক তরুনীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পাবনার লাকি বোর্ডিংয়ে।ঘটনা সূত্রে জানা যায় গত ৩১ আগস্ট দিবাগত রাত্রে পাবনার লাকি বোর্ডিং থেকে পুলিশ অজ্ঞাত পরিচয়হীন এক তরুণীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনার একটি বেসরকারি ক্লিনিক "এসোট স্পেশালাইজড হাসপাতালের" আইসিইউ তে ভর্তি করা হয়।ফেসবুকে ঐ তরুণীর ছবি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে তার পরিবারের সন্ধান মেলে।পরিবারের লোকজন এসোট স্পেশালিস্ট হাসপাতালে এসে অবস্থার অবনতি দেখতে পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ওই তরুণীর মৃত্যু হয়। নিহত ওই তরুণীর নাম ফাল্গুনী আক্তার ফারিহা তার বাবার নাম ফরহাদ হোসেন,গ্রামের বাড়ি কাশীনাথপুর পাবনা। নিহতের মা জানান তার মেয়ে ফারিহাকে পাবনা সদর উপজেলার দ্বীপচর রোড বলরামপুর (রানা ইকো পার্ক এর পাশে ) আসিফ নামের এক ছেলের সাথে বিবাহ দেন। গত ১ মাস আগে তার মেয়ের আসিফের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকেই আসিফ নানাভাবে তার মেয়েকে উত্তক্ত করতো। এবং তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল যদি ওই তরুনীর সঙ্গে পুনরায় তাকে বিয়ে না দেওয়া হয় তাহলে তাকে হত্যা করা হবে।এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট ফারিহা তার অসুস্থ নানির জন্য ওষুধ কিনতে কাশিনাথপুর বাজারে গেলে তখন থেকেই ফারিয়া নিখোঁজ হয়। সেই থেকে ফারিয়ার আর খোঁজ পাচ্ছিল না তার পরিবার।