সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার কর্মকাণ্ডকে কেন্দ্র করে এলাকার একটি কুচক্রী মহলের প্ররোচনায় "মোঃ কামাল" নামের একটি ফেসবুক আইডি থেকে গত ২৫ জুন ২০২৬ তারিখে আমার বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে, আমি মানুষের সেবার নামে হয়রানি করে থাকি।আমি উক্ত অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাস্তবতা হলো, উত্তরপাড়া দরগা শরীফ, গাজীপুর, অভয়নগর, যশোর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ আমার নিকট আসেন।আমি আল-কোরআন ও হাদিসের আলোকে শেফায়ে ও নাযেলা সম্পর্কিত দম বা ঝাড়ফুঁকের মাধ্যমে সেবা প্রদান করে থাকি। আল্লাহর রহমতে অনেকেই এ থেকে উপকৃত হয়েছেন বলে জানান।আমার এই কার্যক্রমকে হীন মানসিকতা ও ব্যক্তিগত বিদ্বেষ থেকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আহ্বান, কোনো ধরনের বিভ্রান্তিকর বা একপাক্ষিক প্রচারণায় বিশ্বাস না করে প্রকৃত সত্য যাচাই করে মতামত প্রদান করুন। একই সঙ্গে যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
বিনীত,
গোলাম রাব্বানী
পিতা: মিন্টু শেখ
গাজীপুর উত্তরপাড়া দরবার শরীফ
অভয়নগর, যশোর।