সমাজে একটি চিরায়ত একটি কথা প্রচলিত আছে—শেষ পর্যন্ত সত্যের জয় অনিবার্য, যদিও তা প্রকাশ পেতে সময় লাগে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, সাময়িকভাবে বিভ্রান্তিকর তথ্য বা অসত্য বক্তব্য প্রভাব বিস্তার করলেও দীর্ঘমেয়াদে বাস্তবতা নিজেই নিজের অবস্থান পরিষ্কার করে দেয়।সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বলা হয়, মানুষের প্রতিটি কাজের একটি প্রতিফলন থাকে। তাই সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীল আচরণই ব্যক্তি ও সমাজের জন্য স্থিতিশীলতার ভিত্তি তৈরি করে।অন্যদিকে, ভিত্তিহীন বা বিভ্রান্তিকর তথ্য সাময়িকভাবে গ্রহণযোগ্যতা পেলেও তা স্থায়ী হয় না—সময়ের পরীক্ষায় প্রকৃত সত্য ধীরে ধীরে প্রকাশিত হয়।অনেকেই বিশ্বাস করেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের আলোকে অন্যায় ও অসত্যের পরিণতি একসময় স্পষ্ট হয়ে ওঠে। তাই সচেতন মহল সবসময় সত্যের পথে অটল থাকার আহ্বান জানিয়ে থাকেন এবং ব্যক্তিগত বা সামাজিক জীবনে দায়িত্বশীল অবস্থান বজায় রাখাকে গুরুত্ব দেন।সবশেষে বলা যায়, সমাজে আস্থা, বিশ্বাস ও ন্যায়ের পরিবেশ বজায় রাখতে সত্যনিষ্ঠতা অপরিহার্য। কারণ সময়ই অনেক সময় প্রকৃত বিচারক হয়ে ওঠে এবং সত্য ও ন্যায়ই শেষ পর্যন্ত স্থায়ী ভিত্তি তৈরি করে।মনে রাখতে হবে রিভেঞ্জ বলে একটি কথা আছে আর তা হলো ফিরে আসা,এতএত মিথ্যা কাল্পনিক ও অসত্য তথ্য দিয়ে কাউকে বিপদে ফেলা লোকটিই একদিন আল্লার অনুগ্রহ নয় বিরাগভাজন হন" সব বিচার যদি আমি তুমি করি তাহলে আল্লাহ পাকের কাজকি?
শাহবাজ জামান
সাংবাদিক ও মানবাধিকার কর্মী