মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৭৭)। অভিযুক্ত ব্যক্তির নাম মশিক মিয়া। এ ঘটনায় শহিদুর মিয়া (৪৫) নামে নিহতের আরেক ছেলের অবস্থা আশঙ্কাজনক। নিহত আকল মিয়া উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার এলাকার মৃত আছকর মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার, পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত হয়ে মশিক মিয়ার, হাতে থাকা ছুরি দিয়ে, বাবা আকল মিয়াকে আঘাত করেন। বাবা কে বাঁচাতে এলে আরেক ছেলে শহিদুর মিয়া কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন।আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পরপরই শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন অভিযু্ক্ত মোঃ মশিক মিয়া (৪০) পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে সে তার বৃদ্ধ বাবা আকল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে ও তার বড় ভাই শহিদুর কে মারাত্মকভাবে আহত করেন। সে ঘটনার পর পালিয়ে গেলে ( ৩ ঘণ্টার) মধ্যে ঘাতক মো.মশিক মিয়া কে কালাপুর পাহাড়ি এলাকা থেকে র্যাব-৯ এবং শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।