আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধি।।বৈষম্য বিরুধী আন্দোলনের ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষন করে গণহত্যার সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে (১৫ আগস্ট) বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা। দুপুর এগারোটায় পাবনা শহরের চাপা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ইন্দ্রারা মোড় পথসভার করে জামাতে ইসলামী পাবনা। পাবনা সদর থানা জামাতের মোঃ আইনুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলানা আব্দুল গাফফার খান,পৌর জামাতের আমির রকিব উদ্দিন। সমাবেশ প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রিয় সূরা সদস্য মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন, বক্তব্য শেষে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও পথসভার সমাপ্তি ঘোষনা করা হয়।অপরদিকে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সফলতায় খুনি হাসিনা দেশ ছেরে পালায়ন করায় বিচার চেয়ে মিছিল করেন পাবনা জেলা বি এন পি।