বিশেষ প্রতিনিধি এস এম মমিনুর রহমান।। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে শাপলা স্পোর্টিং ক্লাব।যশোরের অভয়নগর উপজেলার গোবীনাথপুর ফুটবল ময়দানে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গত ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার টুর্নামেন্টটির উদ্বোধন হয়েছে।এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্যে অনুষ্ঠানটি শাহাজামাল হোসেন বাদশার ধারাভাষ্যকরে ও এস এম ইলিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ কাজী গোলাম হায়দার (ডাবলু), বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মোঃ সাহেব আলী। বিশেষ অতিথি মোঃ সাহেব আলী সভাপতি পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়, প্রধান পৃষ্ঠপোষক এস এম সারাফাত হোসেন সাধারণ সম্পাদক শাপলা স্পোর্টিং ক্লাব, এস এম ইলিয়াস হোসেন সভাপতি শাপলা স্পোর্টিং ক্লাব, এস এম আব্বাস উপদেষ্টা শাপলা স্পোর্টিং ক্লাব, কোষাধ্যক্ষ শেখ আতিয়ার রহমান, জিয়াউল হুদা টিটু শাপলা স্পোর্টিং ক্লাব সহ সম্পাদক, শেখ আবুল কাশেম চেয়ারম্যান ৮ নং সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদ, এস এম আতিয়ার রহমান ইউপি সদস্য, কে এম অহিদুজ্জামান ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আয়োজক শাপলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করা। এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ক্রীড়ামোদীরা আশা করছেন, আট দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা এলাকায় ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি করবে এবং নতুন খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করবে।