রুপসা (খুলনা) প্রতিনিধি।।খুলনার রূপসা থানা পুলিশ ৯০ পিচ ইয়াবাসহ মিরাজ মৃধা(২৫) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মিরাজ উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের ফরহাদ মৃধার ছেলে।পুলিশ জানায়,গোপন তথ্যের ভিত্তিতে ২৩মে রাত অনুমান ০২.৪৫ ঘটিকার সময় জয়পুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার হেফাজত হতে ৯০ পিচ ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।মিরাজ মৃধা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতের নামে কেএমপি’র খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে ৬টি মামলা রয়েছে।সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে সুবিধাজনক সময়ে তা বিক্রি করতো বলে পুলিশ জানায।এই ঘটনায় রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।