শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ২৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে রূপজান এন্টারপ্রাইজ কার ওয়াশের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত মো. সাহিদুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার পরিহিত জ্যাকেটের ডান পকেট থেকে একটি স্বচ্ছ সাদা পলিথিনে রাখা ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মো. সাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার থানা এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।পুলিশ আরও জানায়, সাহিদুল ইসলামের বিরুদ্ধে পূর্বে চুরি, ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। পিসিপিআর যাচাই অনুযায়ী, তিনি মানিকগঞ্জের সাটুরিয়া থানার একটি মামলায় এজাহার ও চার্জশিটভুক্ত আসামি এবং মামলাটি বর্তমানে বিচারাধীন।জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এর পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মো. সাহিদুল ইসলামের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।