শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ছয় গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।মঙ্গলবার (১০ জুন) বিকাল ৫ টার দিকে সদর উপজেলার নবগ্রাম (পূর্বপাড়া) এলাকার বজলুর ষ্টোর নামক মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা :সদর উপজেলার নবগ্রাম (পূর্বপাড়া) এলাকার মো.শামছুদ্দিন ভেটকু মিয়ার ছেলে মো. সানি মিয়া দূর্জয় (২৩), একই এলাকার মো. রেজাউল করিমের ছেলে বিজয়(২০)।জেলা পুলিশ সূত্রে জানা যায়:পুলিশ সুপার মোছা.ইয়াছমিন খাতুন এর দিক নির্দেশনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক রনি দেবনাথ এর নেতৃত্বে সদর উপজেলার নবগ্রাম (পূর্বপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মো. সানি মিয়া দূর্জয়কে ৪ গ্রাম এবং বিজয়কে ২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় । উদ্ধার হওয়া হেরোইন এর অনুমানিক বাজারমূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা।এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,সদর থানায় ডিবি পুলিশের পক্ষ হইতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।