শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ শহরের ভেতর দিয়ে প্রবাহিত একমাত্র খালটি দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড়ে পরিণত ছিল।সৌন্দর্য ফিরিয়ে আনতে মানিকগঞ্জ পৌরসভা খালটি পরিষ্কারের উদ্যোগ নেয় একাধিকবার।তবে পৌর কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে অবশেষে খালটির ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বিডি ক্লিনের ৩৬০ জন কর্মী কাজ করছেন।স্বেচ্ছাসেবী সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।শুক্রবার(১১ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে খালটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।এসময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌরসভার প্রশাসক সানজিদা জেসমীন, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন, পৌরসভার সচিব মোঃ বজলুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সাইফুল ইসলামসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।এর পরই শুরু হয় ময়লার ভাগারে পরিণত খালটির ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ।জেলা শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালটির দৈর্ঘ প্রায় দেড় কিলোমিটার। দুই পাড়ের বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানের ফেলা বর্জে খালটি পরিনত হয় ময়লার ভাগারে। ইতপূর্বে বেশ কয়েকবার খালের সৌন্দর্য বর্ধনের কাজ করেছিল পৌরকতৃপক্ষ।তবে নিম্নমানের কাজের কারণে সেই উদ্যোগের সুফল পায়নি পৌরবাসী।বিগত ২০২২ সালে ২৮ কোটি টাকা ব্যয়ে খালটির সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নেয়া হয়।কিন্তু গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে পরিবর্তিতি পরিস্থিতিতে ঠিকাদার পালিয়ে যাওয়ায় থমকে যায় সেই কাজ।পৌরবাসীর দীর্ঘদিনের চাওয়া খালটির ময়লা-আবর্জনা পরিষ্কার করে দৃষ্টিনন্দন করতে পৌরকতৃপক্ষের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর ৩৬০ জন কর্মী নিয়ে আজকে সকাল থেকে খাল পরিস্কারের কাজে নামে।জেলা শহরের সচেতেন নাগরিক গোলাম ছারোয়ার ছানু বলেন, খালটি সংস্কার ও ময়লা-আবর্জান পরিষ্কার করে একটি দৃষ্টিনন্দন খালে রূপান্তর করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। তবে আজকে বিডি ক্লিনের মাধ্যমে খালটির ময়লা পরিষ্কার করা হচ্ছে এটি খুবই ভাল কাজ। তবে এই কাজটি করার কথা ছিল পৌরকৃর্তৃপক্ষের।তিনি আরও বলেন, বিগত ২০০৮ সালের দিকে খালটি সৌন্দর্য বর্ধনে একটি প্রকল্প হাতে নেয় পৌরসভা। ওই প্রকল্পে ১১ কোটি টাকার মত কাজ করা হলেও নগরবাসী কোন সুফল পায়নি। এর পর আবারও ২৮ কোটি টাকার ব্যয়ে খালটি সংস্কার ও খালের দুইপাড় সৌন্দর্য বর্ধনে পৌরকর্তৃপক্ষ প্রকল্প নেয়। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেই কাজের ঠিকারদারী প্রতিষ্ঠানের কর্ণধাররা পলাতক থাকায় কাজটিও থেমে যায়। আজকে বিডি ক্নিনের মাধ্যমে খালটি পরিষ্কার করা হচ্ছে। আগামীতে আমাদের পৌরবাসীকে এই কাজের সুফল ধরে রাখতে হবে এবং খালে কোন ধরনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।