শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বজু চৌধুরী (৪০) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার(৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর উত্তর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত বজু চৌধুরী উপজেলার মহাদেবপুর উত্তর পাড়া এলাকায় বিকাশ চন্দ্র শীলের ছেলে। তিনি মানিকগঞ্জ জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আজকে সকাল ৯টার দিকে বসত ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আইনজীবী বজু চৌধুরী।বিষয়টি বুঝতে পেয়ে বজু চৌধুরীর মা ও প্রতিবেশি ঘরের ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে যান। সেখানে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।