শাওন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা ছাত্রদল,পৌর ছাএদল,সদর উপজেলা ছাএদল,সরকারি দেবেন্দ্র কলেজ ছাএদলের নেতাকর্মীরা মানববন্ধন করেন।১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় সরকারী দেবেন্দ্র কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তরা বলেন, বিগত হাসিনা সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি দিতে হবে।এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে নির্মম হত্যাকাণ্ড এবং ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানান।এই সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, সিনি সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, দপ্তর সম্পাদক শোয়েব হাসান শান, সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহীন,পৌর ছাএদল মোঃ আমিনুর,যুবায়ের রহমান নাঈম, সদর উপজেলার ছাএদল মোঃ মাসুদ রানা,মোঃলিটন, সরকারী দেবেন্দ্র কলেজ ছাএদলের আবু বক্কর সিদ্দিক, হীরা,আবীর আহাম্মেদ,মেহবুব চৌধুরী রাফি(নিরব) সহ সকল নেতাকর্মী।