রাজু আহম্মেদ শাওন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে এবার আন্দোলনে নেমেছেন মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৬ জুলাই) সকাল১১টায় কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ নিয়ে গড়পাড়া সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় কর্নেল মালেক মেডিকেল কলেজের ক্যাম্পাসে ফিরে যান।এ সময় শিক্ষার্থীদের হাতে ‘নারী যেখানে অনন্যা, কোটা সেখানে অবমাননা’সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে'মুক্তি চাইলাম যুক্তি চাইলেন যুক্তি দিলাম রক্ত ঝরালেন'কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই‘একাত্তরের সন্তানেরা গর্জে ওঠো আরেকবার’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে।সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অনায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক।এছাড়াও সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তাঁরা বলেন, ‘দেশের আপামর ছাত্রজনতাকে উত্তেজিত করে তার পরিণতি কখনোই ভালো হয়নি।