শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারী গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বুধবার (২৪ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে সিংগাইর উপজেলার গাড়াদিয়া হইতে তাঁদের গ্রেফতার করা হয়।গ্ৰেফতারকৃতরা হলেন,সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার আলীর ছেলে মো. রবিউল হাসান (২০), একই এলাকার শহিদুল ইসলাম সাদুল্লার ছেলে মো. হাবিবুর (২১), এবং ফারুকের ছেলে নাঈমুর হোসেন শাওন (২৭)।ডিবি ও মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রবিউল হাসান এর দখল হতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, মো. হাবিবুর এর দখল হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী নাঈমুর হোসেন শাওন এর দখল হতে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।ডিবির ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তিন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।