মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে নিয়মিত মাদক বিরোধী অভিযানে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার (১৩ জুন) দুপুর ৩ টার সময় সদর উপজেলার পুটাইল এলাকার নাজিম উদ্দিনের বসত বাড়ির পূর্ব পাশে ইটের সলিং রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উওর পুটাইল এলাকার আ.রশিদ মিয়ার ছেলে সবুজ মিয়া (৩০), পুটাইল এলাকার মৃত দোয়াত আলীর ছেলে মনতাজ উদ্দিন (৪৫), মধ্য পুটাইল এলাকার কছিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে মোশারফ (৪৮)।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদেরকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।ডিবির ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।