শাওন আহমেদ,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার রাজনগর এলাকার জামে মসজিদের গেটের সামনে ফাঁকা স্থান থেকে মো. সম্রাট দেওয়ানকে গ্রেফতার করা হয়। পরদিন রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত মো. সম্রাট দেওয়ান (৩৫) মানিকগঞ্জ সদর উপজেলার রাজনগর (দেওয়ানপাড়া) গ্রামের মো. সোরহাব ওরফে সোবহান দেওয়ানের ছেলে।মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সম্রাট দেওয়ানের পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে একটি সাদা জিপারে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৯টি মামলায় এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।ডিবির ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. সম্রাট দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়ছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে"।