শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার (১৫ আগস্ট) রাতে দৌলতপুর থানাধীন রামচন্দ্রপুর এলাকার উপজেলা ভুমি অফিসের প্রবেশ মূখে দৌলতপুর টু আরিচাগামী পাকা রাস্তার উপর হইতে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পংতিরছা এলাকার নুরুল আলমের ছেলে শ্রাবণ (২৩) ও একই উপজেলার সমেতপুর এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৩৮)।ডিবি ও মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি শ্রাবণের কাছ থেকে ৫০ পিস এবং নজরুল ইসলামের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,"মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়ছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে"।