দিগন্ত রিপোর্ট।। সম্প্রতি খুলনা ফুলতলার ৩ নং জামিরা ইউনিয়ন এর চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে মাদক সংক্রান্ত তথ্য ও হত্যা সংঘটিত পূর্বের তথ্য প্রকাশ হওয়ার পর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সু-পরিকল্পিত ভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জাতীয় দৈনিক ঢাকার ডাকের বিশেষ প্রতিনিধি মোঃ আল মামুনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একদল কুচক্রী মহল এবং মাদক ব্যবসায়ী।বিষয়টি নজরে আসলে মোঃ আল মামুন স্থানীয় ফুলতলা থানাতে অভিযুক্ত চারজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়, যা তদন্তনাধীন।অভিযুক্তরা হলো আলম সরদার, পিতা- আহাদ আলী সরদার, সাং- টোলনা, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, তরিকুল মোল্লা, পিতা- হোসেন মোল্লা, সাং- পিপরাইল, ফুলতলা, খুলনা, আসারুল শেখ, পিতা- মোঃ আফসার শেখ, সাং- জামিরা, ফুলতলা, খুলনা, আরমান মোল্লা, পিতা- আলম মোল্লা, সাং- ডাউকোনা, ফুলতলা, খুলনা। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় আরেক মাদক ব্যবসায়ী শহিদুল, পিতা- মৃত মোহাম্মদ গাজী জাতীয় দৈনিক ঢাকার ডাকের জোনাল অফিসে স্ব-শরীরে উপস্থিত হইয়া বয়ান দেন বলে জানাযায়।যে বয়ানে জামিরা ইউনিয়নের জামিরা গ্রাম ও পিপরাইল গ্রামের সকল মাদক ব্যবসায়ীদের নামও সে উল্লেখ করে।পাশাপাশি সম্প্রতি সুমন হত্যার নেপথ্যে থাকা আলম সরদার, পিতা- আহাদ আলী সরদারের ব্যাপারেও চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন, যে সকল তথ্য দৈনিক জন সংলাপ ও জাতীয় দৈনিক ঢাকার ডাকের জোনাল অফিসের সিনিয়র সাংবাদিক মোঃ আল মামুন গোপন ক্যামেরায় রেকর্ড করেন এবং সেটি পরবর্তীতে প্রচার মাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় মাদক ব্যবসায়ীরা সুপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব আইডি থেকে মিথ্যা তথ্য প্রচার করতে থাকে।এ সকল বিষয় নিয়ে সিনিয়র সাংবাদিক মোঃ আল মামুনের মানহানি হওয়ায় ফুলতলা থানায় গত ৫ জুলাই শনিবার উপস্থিত হইয়া চারজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগটি তদন্তাধীন অবস্থায় আছে।