মঠবাড়িয়া প্রতিনিধি : পূর্ব শত্রু তার জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবার চোখের সামনে ছেলে জয়নাল (২৫) কে ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয় প্রতিপক্ষরা। সোমবার (৭ অক্টোবর) ময়না তদন্ত শেষে মঠবাড়িয়া থানা পুলিশ নিহতের লাশ পরিবারের কাছ হস্তান্তর করেন।নিহত জয়নাল উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফাল বাড়িয়া গ্রামের সোহরাব মৃধার ছেলে।নিহত জয়নালের পিতা প্রতক্ষ্যদর্শী সোহরাব মৃধা জানান, গত ৪ অক্টোবর শুক্রবার দুপুরে সুন্দরবন এলাকায় মাছ ধরার জন্য আমি আমার বড় ছেলে জয়নাল, মেঝ ছেলে সোহেল ও মাঝি সালাম খান ট্রলার যোগে বাড়ি থেকে রওনা হই। পাথরঘাটা উপজেলার চরদুয়াণী বাজার থেকে ট্রলারে বরফ বোঝাই করে রাতে শরণখোলা রেঞ্জের সুপতি এলাকায় নোঙ্গর করি।৫ অক্টোবর শনিবার সূর্য ওঠার আগে আমার প্রতিবেশী সোহরাব মাতুব্বরের ছেলে আল আমীন, লাল মিয়া, সোবাহান, জাহাঙ্গীর এর নেতৃত্বে ১৫/২০ জনের দল ৪ টি ট্রলার যোগে এসে তাদের ট্রালার ঘেরাও করে গালমন্দ শুরু করে।এসময় ঘুম-ঘুম চোখে আমার ছেলে জয়নাল শোয়ার রুম থেকে বেড়িয়ে সামনে বেড় হওয়ার সাথে-সাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেয়।এসময় ছেলেকে বাঁচাতে আমিও নদীতে ঝাপ দেই কিন্তু ছেলেকে আর পেলাম না। পরে হামলাকারীরা ট্রলার যোগে পালিয়ে যায়।এরপর বিভিন্ন লোকের সহযোগিতায় বেশ কয়েকটি ট্রলার ও নৌকা নিয়ে নিখোঁজ ছেলেকে খুঁজতে থাকি।রোববার সন্ধায় ওই নদী থেকে ছেলের ভাসমান লাশ উদ্ধার করে রাত সাড়ে ৩ টার দিকে মঠবাড়িয়া থানায় নিয়ে আসি।মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিহত জয়নালের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সুন্দরবন শরণখোলা রেঞ্জের আওতায় হওয়ায়, নিহতের পরিবারকে শরণখোলা থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।