শরীয়তপুর থেকে আক্তার হোসেন।। শরীয়তপুরের ভেদরগঞ্জে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফ কর্মী গ্রুপ ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভার উদ্যোগে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। (২৩ সেপ্টেম্বর) বুধবার বাদ আসর থেকে ভেদরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড গৈড্যা এলাকায় মরহুম লতিফ মুন্সির বাড়িতে এই ইসলামী জলসার আয়োজন করা হয়। এতে কোরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা, মিলাদ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ভেদরগঞ্জ উপজেলা কর্মী প্রধান আলহাজ্ব মোক্তার হোসেন সরদারের সভাপতিত্বে এবং খাদেম মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জলসাটি অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হজরত মাওলানা মশিউর রহমান রাখালী, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল।বিশেষ বক্তা মুফতি মাওলানা কামরুল জামান, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। হজরত মাওলানা বেলাল আনসারী, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। হজরত মাওলানা আকরাম হোসেন, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফ শরীয়তপুর জেলা কর্মী গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব সফিউল্লাহ মাতাব্বর। সার্বিক পরিচালনায় কর্মী প্রধান শরীয়তপুর জেলার খাদেম আলহাজ্ব হজরত মাওলানা আবদুস ছোবাহান। পরিচালনায় মোঃ রফিকুল ইসলাম মুন্সি, মোঃ শাহিন বেপারী ও লাল মিয়া তালুকদার।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মকুল মুন্সি, মোঃ হাবিবুর রহমান, মোঃ জহির সেরাং , মোঃ বাবুল ছৈয়াল, মোঃ সেলিম হাওলাদার, মোঃ মকবুল হাওলাদার, মোঃ মতিউর রহমান বেপারী, মোঃ আবুল হোসেন সরদার, মোঃ মিন্টু মেম্বার, মোঃ সফিক মাঝি, হাফেজ মাওলানা মোঃ হুমায়ুন কবির, মাওলানা মোঃ আফজাল হোসেন তালুকদার, হাফেজ কারী মাওলানা মাসুম বিল্লা, মোঃ রাজিব হোসেন বেপারী, মোঃ গিয়াস চোকদার, প্রমুখ।আলোচনায় বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে ধর্মীয় ও নৈতিক জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। কোরআন-সুন্নাহভিত্তিক আলোচনা শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে তবারক বিতরণের মাধ্যমে ইসলামী জলসার সমাপ্তি ঘোষণা করা হয়।