আলমগীর রানা।। ভাষাসৈনিক বেগম মাজেদা আলীর ৯০তম জন্মদিন উপলক্ষে খুলনায় তাঁর ফরাজীপাড়াস্থ বাসভবনে এক আন্তরিক ও বর্ণাঢ্য স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়তের পর শুভেচ্ছা বক্তব্য দেন ভাষাসৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদের সভাপতি এতেশামুল হক শাওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আজাদুল হক আজাদ।অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, সাহিত্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যাপক আনারুল কাদির, সাহিত্যিক অধ্যাপক সেলিনা বুলবুল, নারী নেত্রী সৈয়দা রেহানা ঈসা, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি ও দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, বাচিক শিল্পী কাজল ইসলাম, শেখ হেমায়েতুল ইসলাম, আবৃত্তিশিল্পী হারুন অর রশিদ, জাতীয় কবি কাজী নজরুল গবেষণা পরিষদের সভাপতি সৈয়দ আলী হাকিম, সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল, লেখিকা সংঘ খুলনার সভাপতি নাসিমা সুলতানা ও সাধারণ সম্পাদক আলমাসআরা, নারী নেত্রী ও সংগঠক শামীমা সুলতানা শীলু,কবি গবেষক মনিরুজ্জামান লাভলু,খু,সা,স সভাপতি কবি,জিনারুল ইসলাম,, কবি, সাংবাদিক এজিরানা এবং আমাদের কথা সাহিত্য পরিষদের সভাপতি বদীউল আলম চৌধুরীসহ অসংখ্য গুণীজন। এ সময় ভাষা সৈনিক মাজেদা আলীকে জেলা প্রশাসক হুরে জান্নাত উত্তরীয় পরিয়ে দেন, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াসার চেয়াম্যান মনিরুজ্জামান মনি ফুলের শুভেচ্ছা প্রদান করেন,,, কেডিএর চেয়ারম্যান শফিকুল আলম মনা ,, ক্রেস্ট প্রদান করেন উপস্থিত সকলেই ভাষা সৈনিক মাজেদা আলীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।বক্তারা ভাষাসৈনিক বেগম মাজেদা আলীর ভাষা আন্দোলন, শিক্ষা, সমাজসেবা ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর সহকর্মী, ছাত্র-ছাত্রী ও অনুরাগীরা সর্বসম্মতিক্রমে তাঁকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার জোর দাবি জানান।দিনব্যাপী আয়োজনে খুলনার সর্বস্তরের মানুষ প্রিয় ভাষাসৈনিককে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও সম্মান জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।