বিশেষ প্রতিনিধি।। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান লায়ন ড. মোঃ মাহমুদুর রহমান (পিএমপি, এসসিপিএম,সিআরএমইএস) কে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি-৩-এর পক্ষ থেকে আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদান করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় বিসিআইসি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই সম্মাননা প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি-৩-এর Get Leader এবং দৈনিক ফলাফল পত্রিকার যুগ্ম সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান-এমজেএফ।এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি-৩-এর জোন চেয়ারপার্সন, দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। সার্টিফিকেট প্রদান শেষে বিসিআইসি চেয়ারম্যান লায়ন ড. মোঃ মাহমুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন লায়ন খান আকতারুজ্জামান-এমজেএফ ও লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।আলোচনার শেষে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের কার্যক্রমকে আরও বেগবান, গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।