নিজস্ব প্রতিনিধি।।বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকার বিসিআইসি ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকারে অংশ নেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩-এর বাংলাদেশের জোন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উপদেষ্টা এবং দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।সৌজন্য সাক্ষাৎকালে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) যুগ্ম সচিব লায়ন মো. মনিরুজ্জামান।সাক্ষাৎকালে লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক ও সামাজিক কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।