শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিজয় দিবস উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ (মঙ্গলবার, ১৮ ডিসেম্বর) সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বেলাল হোসেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের,তাহামিনা চৌধুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিবালয়,রাশেদ আল মামুন একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শিবালয়, শাকরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহিম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিজয় দিবস উপলক্ষে এ খেলায় উপজেলার ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ জন প্রতিযোগী, শিক্ষকবৃন্দ সহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।