নিজস্ব প্রতিবেদক।।বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক উত্তাল অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক প্রকাশক, দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক তথ্যের সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান, সৎ সাহসী স্পষ্টবাদী সুপরিচিত বিশিষ্ট সাংবাদিক মাসুম হাওলাদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি পেশাগত কাজ শেষে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে শহরে ফেরার পথে বাগেরহাট–পিরোজপুর মহাসড়কের ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ইঞ্জিনচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার ও চ্যানেল আই-এর বাগেরহাট প্রতিনিধি আল আমিন খান সুমন গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে আত্মীয়-স্বজন ও সংবাদকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে যান।অন্যদিকে আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে হাসপাতালে ছুটে আসেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। তারা আহত সাংবাদিকদের পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট শেখ মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন শেখসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ :
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে হাসপাতালে ছুটে যান।রবিবার সকালে তিনি বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ৫০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন সাংবাদিক মাসুম হাওলাদারের শয্যাপাশে যান। এ সময় তিনি আহত সাংবাদিকের পাশে অবস্থান করে তার চিকিৎসার বিষয়ে যাবতীয় খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন।এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।চিকিৎসাধীন সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকার হাসপাতালে যান সাবেক সচিব ফরিদুল ইসলাম বাবলু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকায় হাসপাতালে ছুটে যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ বিসিএস অফিসার্স ফোরামের বাগেরহাট জেলা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি রাজধানীর ঢাকা মিরপুর-১ নম্বরের হলি ক্রিসেন্ট হাসপাতালে দুই তলার ৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে যান।এ সময় তিনি আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন।জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুম হাওলাদার রাজধানীর পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ-এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনার পর তাকে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।সংশ্লিষ্ট চিকিৎসক জানান, সাংবাদিক মাসুম হাওলাদারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো।
আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ :
চিকিৎসাধীন আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বরের হলি ক্রিসেন্ট হাসপাতালে যান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।এ সময় তারা চিকিৎসাধীন সাংবাদিক মাসুম হাওলাদারের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথেও কথা বলেন।
আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে হাসপাতালে যান মাসুদুর রহমান আরিয়ন : চিকিৎসাধীন সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে শনিবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বরের হলি ক্রিসেন্ট হাসপাতালে যান মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর সভাপতি ও উদ্যোক্তা মাসুদুর রহমান আরিয়ন ও তার সহধর্মিণী।হাসপাতালের দুই তলার ৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদারের সাথে সাক্ষাৎ করেন তারা। এ সময় আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন।