অনলাইন ডেস্ক : বাংলাদেশ ইলমী ইসলামিক সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয় ৭ এপ্রিল বিকেল ৩ ঘটিকার সময় বায়তুল মোকাররমের উত্তর গেট সলগ্ন স্থানে।নিরীহ ফিলিস্তিনে মানুষের উপরে উগ্রতাবাদী ইসরাইল যেভাবে আক্রমণ করে যাচ্ছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে এবং ইজরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাকে জিহাদের আহ্বান জানানো হয়েছে।উক্ত প্রতিবাদ সভায় দেশ ও দেশের বাহিরের মুসলিম প্রেমী তৌহিদি জনগণকে ইজরায়েলের পণ্য বয়কট করার জন্য উদাত্ত আহবান করা হয়েছে এবং সেই সাথে দেশ প্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরী হিসেবে আখ্যায়িত করে ফিলিস্তিনের জন্য অভিযান পরিচালনা করার আহ্বান করা হয়েছে।উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ,মুফতি আব্দুল্লাহ আল মামুন ,মুফতি আবু জাফর ,হাফেজ জাকারিয়া ,মাওলানা জাকির হোসেন , ফয়সাল আহমেদ – নাজমুল হাফেজ আবু জাফরসহ বাংলাদেশ ইলমি ইসলামিক সুন্নাহ ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।