স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়। ৩ মার্চ (মঙ্গলবার) সন্ধায় রাজধানীর হোটেল শেরাটনে ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন খান আক্তারুজ্জামান (এমজেএফ), জি এম হাফিজুর রহমান ও শেখ শরীফ উদ্দীন মিঠু'র উপস্থিতিতে নব নির্বাচিত এই কমিটি ঘোষণা করা হয়। এতে শাহবাজ জামানকে (দৈনিক দিগন্তর) সভাপতি এবং আফজাল আহমেদকে (বাংলা নিউজ এজেন্সি), সাধারণ সম্পাদক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন-জুলিয়ান জয়-সিনিয়র সহ-সভাপতি (এশিয়ান টিভি), নাজমুল হুদা সহ-সভাপতি (দেশের কন্ঠ),মামুন রেজা-সহ-সভাপতি (বিজনেস বাংলাদেশ),ওয়াহিদ মুরাদ সহ-সভাপতি (চ্যানেল এস), মোশাররফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক (লিখনি সংবাদ ), এ জি এম রানা সহ-সাধারণ সম্পাদক (দৈনিক ফলাফল),সরদার বাদশা সহ-সাধারন সম্পাদক (খুলনার সময়ের খবর) এস এম মোমিনুর রহমান মাবিয়া-সহ সাধারণ সম্পাদক (দৈনিক প্রতিদিনের কথা),সোনিয়া তালুকদার- সাংগঠনিক সম্পাদক (দৈনিক মাতৃভূমির খবর),আজাদুল হক আজাদ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (স্বাধীন প্রতিদিন), আকতার হোসেন বাবলু-কোষাধ্যক্ষ (স্বাধীন দেশ), দপ্তর সম্পাদক (খুলনা টাইমস),আরিফা ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক (দৈনিক দিগন্তর),রাসেল মিনা প্রচার সম্পাদক (দৈনিক দিগন্তর),আপেল মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (দৈনিক ঢাকার সময়), রফিকুল ইসলাম রাজু-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক(ভোরের খুলনা), কার্যকরি সদস্য আফজাল হোসেন,এম এ জাহান,।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা এবং আইনি সহায়তা প্রদানে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় জোর দেওয়া হবে।নবগঠিত কমিটির সদস্যরা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।শিগগিরই আনুষ্ঠানিকভাবে কমিটির কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।