ক্রাইম রিপোর্টার আক্তার হোসেন বাবলু।।অনলাইন জুয়া, মাদক, জুয়া ও লটারির ভয়াবহ প্রভাব ব্যক্তি, সমাজ ও দেশের জন্য এক নীরব ধ্বংস"বর্তমান সময়ে অনলাইন জুয়া, মাদক, জুয়া ও লটারির বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তির সহজলভ্যতা এবং অসচেতনতার সুযোগ নিয়ে এক শ্রেণির মানুষ তরুণ সমাজকে এসবের দিকে আকৃষ্ট করছে। সাময়িক আনন্দ বা দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখালেও বাস্তবে এগুলো ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।ব্যক্তিজীবনে ক্ষতিকর প্রভাব"অনলাইন জুয়া ও লটারির প্রতি আসক্ত। সহজে লাভের আশায় অনেকেই নিজের সঞ্চয় হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পরিবার চালানোর অর্থ পর্যন্ত নষ্ট হয়ে যায়। মাদকাসক্তি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দেয়। দীর্ঘদিন মাদক গ্রহণের ফলে স্মৃতিশক্তি কমে যায়, কর্মক্ষমতা হ্রাস পায় এবং হতাশা ও উদ্বেগ বাড়তে থাকে।এছাড়াও এসব আসক্তি মানুষের নৈতিক মূল্যবোধ নষ্ট করে। অর্থের জন্য প্রতারণা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ে। তরুণদের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি হয় এবং তারা ধীরে ধীরে বিপথে চলে যায়।পারিবারিক ও সামাজিক ক্ষতি"মাদক ও জুয়ার কারণে পরিবারে অশান্তি বৃদ্ধি পায়। স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, পারিবারিক সহিংসতা এবং বিচ্ছেদের ঘটনা বাড়ছে। সন্তানরা অবহেলিত হয়ে পড়ছে এবং তাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে।সমাজেও এর নেতিবাচক প্রভাব মারাত্মক। অপরাধ প্রবণতা বৃদ্ধি, সামাজিক অস্থিরতা, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিস্তারে এসব বড় ভূমিকা রাখছে। সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে।