খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।।ফুলতলায় গতকাল ১৯ জানুয়ারি সোমবার বিকাল ৪ টায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সুপার গ্রুপের নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার ফুলতলা উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো সুপার পেট্রোল পাম্পের মালিক মোঃ মিজানুর রহমান ভূইয়া, দামোদর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল ভূঁইয়া আরো অনেক নেতৃবৃন্দ।