স্টাফ রিপোর্টার।।খুলনা মেট্রোপলিটন পুলিশের ৪ তলা অস্ত্রাগার ভবন, ৬ তলা মাল্টিপারপাস ভবন, ৬০০ কেভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন *এবং* বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি ) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন মানানীয় প্রধানমন্ত্রী পুলিশের জন্য যে বিনিয়োগ করেছেন পুলিশ সে বিনিয়োগের প্রতিদান দিয়ে জনগনের সেবা দিয়ে যাচ্ছে। যার কারনে দেশে বিনিয়োগ বান্ধব পবিবেশ সৃষ্টি হয়েছে এবং মাথা পিছু আয় বেড়েছে।বুধবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে বিভিন্ন প্রকল্প উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ সময় খালিশপুরে পুলিশ অফিসার্স কোয়ার্টার, বয়রা পুশি ফাঁড়ির ৬ ষ্ঠ তলা ভবন, পুলিশ লাইনের মাল্টি পারপাস শেড, ৪ তলা অস্ত্রাগার ভবন, ৬শ কেভি বৈদ্যতিক উপকেন্দ্র, ৬ তলা মাল্টি পারপাস ভবনের ফলক উন্মোচন ও দোয়ার মাধ্যমে প্রকল্প গুলির উদ্ধোন করেন তিনি। এরপর তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে একটি আমলকি গাছের চারা রোপন করেন। অনুষ্ঠানে খুলনা কেএমপি কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, তাসলিমা খাতুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।