আকতার হোসেন বাবলু।। খুলনা জনবিমার ন্যাশনাল ইন্স্যুরেন্স পি এল সির এরিয়া কার্যালয় সহ সকল জোনে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পি এল সির ৪২ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়" এরিয়া কার্যালয় ও পাইকগাছা জোনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জনবিমার এরিয়া প্রধান কাজী মুকতুল হোসেন,পাইকগাছা জোনে সভাপতিত্ব করেন জোন প্রধান লাইলী খাতুন,এরিয়া কার্যালয়ে সভাপতিত্ব করেন জোন প্রধান সেলিম খান" এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মুক্তি মাহমুদ ও বিশিষ্ট ব্যবসায়ী মধুসূদন গোলদার এবং সকল স্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স বর্তমানে দেশীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থানে আছে" গ্রাহকের বিমার দাবি ১০ মিনিটে এর মধ্যে দেয়ার সক্ষমতা অর্জন করেছে যার কারণে মাঠ পর্যায়ে গ্রাহক সন্তুষ্টিসহ অনেক প্রশংসা কুরিয়েছে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে" এমনকি সাফা গোল্ড এওয়ার্ড ও ক্রেডিট রেটিং AAA অর্জন করতে সক্ষম হয়েছে"এর একমাত্র অবদান কোম্পানির সিইও জনাব কাজিম উদ্দিন মহোদয়,উনি দায়িত্ব পাওয়ার পর থেকেই কোম্পানির লাইভ ফান্ড বর্তমানে সাত হাজার আঠারো কোটি টাকায় দাঁড়িয়েছে এবং বোনাসের দিক দিয়ে সকল কোম্পানি থেকে বেশি দিতে সক্ষম হয়েছে। উনার দক্ষ নেতৃত্বে সারা বাংলাদেশে অনেক বেকার যুবক-যুবতির কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এভাবে ন্যাশনাল লাইফকে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ লাইফ ইন্সুরেন্স ও শ্রেষ্ঠ সিইও পুরস্কার পেয়েছেন।আশা করা যায় বিশ্বের মধ্যে একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাশনাল লাইফকে দেখা যাবে এবং প্রত্যেকটা এরিয়াতে গ্রাহকদের চেক দেওয়ার জন্য উনি ব্যবস্থা করেছেন" যে করনে গ্রাহকগন অনেকটা নিরাপদে ইনসুরেন্স করতে সাচ্ছন্দ্য অনুভব করছেন।আমরা মনে করি এভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার কারনে "ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের শতভাগ সন্তুষ্টি লাভের সামর্থ্য হয়েছে।