নিজস্ব প্রতিবেদক।। গতকাল (২৩ নভেম্বর ২০২৪) শনিবার বিকাল ৫ ঘটিকায় রাজধনীর পুরানা পল্টন হোটেল অরনেট ইন্টারন্যাশনালে "টেলিভিশন রিপোটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ" (ট্রাব) আয়োজিত ২৫ তম ট্রাব আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নৃত্য পরিচালক হিসেবে বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী ও জাতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী হায়াৎ-এর হাত হতে নৃত্য পরিচালনায় বিশেষ অবদান রাখায় পুরস্কার পেলেন বিশিষ্ট নৃত্য পরিচালক বাদশা উদ্দিন মিন্টু।তিনি পুরষ্কার পেয়ে বলেন ট্রাব আয়োজিত আজকের এই সন্মান আমাকে আরো ভালো কাজ করায় অনুপ্রাণিত করবে।আমি ট্রাব এবং আয়োজকদের সাধুবাদ জানাই আমাকে পুরষ্কারে ভূষিত করেছে বলে।