শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর নদীতে সাঁতার শিখতে যাওয়া নিখোঁজ রাফসা ও তাঁর বাবার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে।আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, পেশায় ব্যবসায়ী মহিদুর রহমান তার নয় বছরের শিশু কন্যাকে সাতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান।পেটে দুটি বোতল বেধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন।কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়।পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।তিনি আরও জানান, খবর পেয়ে গতকাল বুধবার সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করে।