নিজস্ব প্রতিবেদক।। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন থানা মাধ্যমিক শিক্ষা অফিস বাড্ডা, ঢাকা (রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়) ০৭ মে ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার দুপুর ২ টায় থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম-কে প্রফেসর ড. আহমদ নিয়াজ'র পক্ষে "দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট" প্রকাশিত বই সম্মাননা স্বরূপ প্রদান করছেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র'র প্রধান উপদেষ্টা ও দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান। এসময় পাশে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লায়ন ডিট্রিক ৩১৫-বি- ৩'এর রিজিওয়ান চেয়ারপারসন লায়ন তাসলিম আহমেদ।আহমদ নিয়াজ রচিত বহুল প্রতীক্ষিত গ্রন্থ 'দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট"-এর বই উপহার পাওয়ার পর প্রতিক্রিয়ায় থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম বলেন, বিজ্ঞানের এই অভাবনীয় যুগে রাষ্ট্রগঠন, উন্নয়ন চিন্তা, সমাজ-অর্থনীতি, গবেষণা এবং মানবিক অগ্রযাত্রাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার দ্বার উন্মোচন হবে, পাশা পাশি দেশের সম্ভাবনাময় তরুন মেধাবী শিক্ষার্থী তথা তরুন সমাজকে আলোর পথ দেখাতে দিশারী হিসাবে কাজ করবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি।তিনি আরো বলেন, নতুন প্রজন্মের ভাবনা, গবেষণার প্রয়োগ এবং বাস্তবভিত্তিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরতে এই উপহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া তিনি উল্লেখ করেন, উক্ত গ্রন্থটি আমাদের সমাজের উন্নয়ন গবেষণার ক্ষেত্রে মাইলফলক স্বরূপ।