সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ দোয়ারাবাজার পশ্চিম উপজেলা নতুন কমিটি ঘোষণা করা হয়।আজ ২৯ শে ডিসেম্বর ২০২৪ ইংরেজি রোজ রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় হাজী মোঃ আব্দুল ওয়াহিদ হাফিজিয়া মাদ্রাসায় দোয়ারাবাজার পশ্চিম উপজেলা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাবেক সভাপতি কাজী আব্দুল কাদির। আঞ্জুমানে আল ইসলাহ দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমানের সঞ্চালনায়, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আঞ্জুমানে আল ইসলাহ সহ সভাপতি মাওলানা মাহমুদুর রহমান আজাদ । এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, আঞ্জুমানে আল ইসলাহ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, ও আঞ্জুমানে আল ইসলাহ জেলা সহ তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মুখতার আহমদ। আরো উপস্থিত ছিলেন, হা: মাও: তাজ উদ্দিন আহমদ, মাও: জাকির হোসেন, মো: তোরণ মিয়া, মো: নুরুল হক, হা: আশিকুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শেষ প্রহরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ দোয়ারাবাজার পশ্চিম উপজেলার নতুন কমিটি ঘোষনা করেন, প্রধান নির্বাচন কমিশনার মাও: মাহমুদুর রহমান আজাদ। নব নির্বাচিত কমিটি তে, মাও: কাজী আব্দুল কাদির কে সভাপতি, হাফিজ শরীয়ত আলী কে সাধারণ সম্পাদক এবং মাও: আছাদুর রহমান সিদ্দিকী কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।