সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মা- কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র'দীর্ঘ ১৫ বছর পর কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ সেপ্টেম্বর)সকালে উপজেলার মা- কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী 'র' উপজেলা সভাপতি ডা.হারুনুর রশিদ।এ-সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাং লাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সংগ্রামী সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ খাঁন।তিনি বলেন,আওয়ামী ফ্যাসিস্ট সৌরাচারি সরকারে একটা পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর নির্মমভাবে হত্যা, ও গুম খুনসহ অসংখ জুলুম অত্যাচার নির্যাতন নিপিড়ন করেছেন।তিনি কর্মী সমাবেশে এইসব কথা বলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুস সালাম আল মাদানী,জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মাওলানা মন্তাজুল হাসান আবেদ,জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা আবদুস সাত্তার, এড.রেজাউল করিম তালুকদার, ডা.আবদুল কদ্দুস, মাওলানা লুতফুর রহমান হুমাইদি,এড. সুফি আলম সুহেল,ইন্জিনিয়ার নুমান আহমেদ,মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাবাজার ইউপি সদস্য মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল আজিজ,মাওলানা ফরিদ উদ্দিন সহ প্রমুখ।