স্টাফ রিপোর্টার।।গৌরব, দায়িত্ব, নীতিনিষ্ঠতা ও মুক্ত সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সান্ধায় খুলনা জেলা অফিসে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কাটার মধ্যে দিয়ে পত্রিকাটির বর্ষ পূর্তি পালন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার সহকারী সম্পাদক মোঃ আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ খলিলুর রহমান, ক্রাইম রিপোর্টার মোঃ তানভীর তপন, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন।এ সময় পত্রিকাটির উত্তর উত্তর সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র নির্বাহী পরিচালক শাহবাজ জামান,ন্যাশনাল প্রেস সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ শাহীন, রুপসী বাংলা টেলিভিশনের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম, বাংলার দূত পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আক্তার হোসেন বাবলুসহ স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশার নাগরিকবৃন্দ।অনুষ্ঠানের শেষে অতিথিরা সম্মিলিতভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকার দীর্ঘমেয়াদি অগ্রযাত্রা, পাঠকের সঙ্গে আস্থার সম্পর্ক এবং গবেষণাভিত্তিক সাংবাদিকতার বিস্তৃতি কামনা করেন।