নিজস্ব প্রতিবেদক।।খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সাবেক ও বর্তমান সিনিয়র সাংবাদিকরা শুক্রবার সন্ধ্যায় দৈনিক প্রবাহ কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক ও বর্তমান সিনিয়র সাংবাদিকরা সম্পাদক ও নির্বাহী সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উষ্ণ আবহ তৈরি হয়।দীর্ঘদিনের কর্মসম্পর্ক, স্মৃতিচারণ এবং পত্রিকাটির সাংবাদিকতার ঐতিহ্য ও অগ্রযাত্রা নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে আন্তরিক আলোচনা হয়।এ সময় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা দৈনিক প্রবাহের পেশাগত সুনাম, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যম হিসেবে এর অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।এ সময় সম্পাদক ও নির্বাহী সম্পাদক তাঁদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।পাশাপাশি দৈনিক প্রবাহের সঙ্গে সম্পৃক্ত সাবেক ও বর্তমান সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সাবেক ও বর্তমান সাংবাদিকদের এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দৈনিক প্রবাহ পরিবারের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি আন্তরিক প্রয়াস হিসেবে বিবেচিত হয়।