জামালপুর প্রতিনিধি।।জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার ৩০ জুন দুপুরে পৌরসভার কার্যালয়ে মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ,শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক সহ আরো অনেকেই।প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫০ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার, ৪৫৩ টাকা, আর ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার, ৪৫৩ টাকা।এ সময় সবার উপস্থিতিতে পৌরসভার পৌর মেয়র শেখ মোঃ নুরুন্নবী অপু বাজেট পেশ করেন।