
আবুল হাসান, বরগুনাঃ বরগুনার তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭/১১/২৬) বিকাল সাড়ে ৫ টায় তালতলী মাছ বাজার থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিপাড়াস্থ মাদ্রাসা মাঠে শেষ হয়। মিয়া মোঃ শামীম আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোশাফিজুর রহমান মোস্তাক। এসময়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা বিএনপির ৩ টি গ্রুপ থাকায় একই উপজেলায় পৃথকভাবে আরও দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রধান অতিথির বক্তব্যে মিয়া মুস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, যারা জনপ্রিয়, ন্যায় ও মানুষের কল্যাণে কাজ করবে, তাদেরকে বিজয়ের জন্য আমাদের আরেকটা লড়াই করতে হবে। পাশাপাশি যারা দলের নাম বিক্রি করে, মানুষের ওপর অত্যাচার, নির্বিচার করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক প্রতিবাদের পাশাপাশি রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।